সম্প্রতি “গ্যালাক্সি আনপ্যাকড” শীর্ষক এক ভার্চুয়াল আয়োজনের মাধ্যমে বিশ্ব বাজারে চতুর্থ প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড ফোর ও জেড ফ্লিপ ফোর নিয়ে এসেছে স্যামসাং এবং দেশের বাজারে প্রি-অর্ডার গ্রহণ করা শুরু করেছে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ফোর-এ রয়েছে ৭.৬ ইঞ্চি মেইন এবং ৬.২ ইঞ্চি কভার (ডায়নামিক অ্যামোলেড টুএক্স) ডিসপ্লে; ৫০+১২+১০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ; সেইসঙ্গে ৪ মেগাপিক্সেল ফ্রন্ট এবং ১০ মেগাপিক্সেল কভার ক্যামেরা। গ্যাজেটটিতে যুক্ত করা হয়েছে অক্টা-কোর প্রসেসর (৩.১৮ গিগাহার্জ পর্যন্ত)। পাশাপাশি এতে রয়েছে ১২ গিগাবাইট র্যাম, ২৫৬ গিগাবাইট রম এবং ৪,৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ফোর-এ রয়েছে একটি ৬.৭ ইঞ্চি (ডায়নামিক অ্যামোলেড টুএক্স) মেইন এবং ১.৯ ইঞ্চি সুপার অ্যামোলেড কভার ডিসপ্লে। স্মার্টফোনটিতে ১২+১২ মেগাপিক্সেল রিয়ার এবং ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে, পাশাপাশি রয়েছে ৮ গিগাবাইট র্যাম এবং ২৫৬ গিগাবাইট রম।
স্যামসাংয়ের নির্ধারিত আউটলেটে এখন গ্রে গ্রিন, বেইজ ও ফ্যান্টম ব্ল্যাক এই তিনটি রঙে গ্যালাক্সি জেড ফোল্ড ফোর ডিভাইসটি পাওয়া যাচ্ছে মাত্র ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকায়। পার্পল, গ্রে ও পিংক গোল্ড ভ্যারিয়েশনের গ্যালাক্সি জেড ফ্লিপ ফোরের দাম পড়বে মাত্র ১ লাখ ৫৪ হাজার ৯৯৯ টাকা। বিজ্ঞপ্তি