গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সাঈদ আহমেদকে সর্বসম্মতিক্রমে কোম্পানির চেয়ারম্যান এবং শওকত রেজাকে ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করা হয়েছে।
সাঈদ আহমেদ একজন উদ্যোক্তা ও শিল্পপতি হিসেবে ব্যবসায়িক সফলতা অর্জন করেছেন। তিনি বাংলাদেশ চেক টেকনোলজি লি. ও পিউরিটি ফুডস লিমিটেডের চেয়ারম্যান, ভ্যানটেজ সিকিউরিটিজ, সিটি হোমস্ ও আল-তাইয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আহমেদ শিপিং লাইনস, আহমেদ ইনল্যান্ড শিপিং এজেন্সি, এ. কে. ইন্টারন্যাশনাল এবং আহমেদ এয়ারওয়েজ সার্ভিসেস-এর স্বত্বাধিকারী। এছাড়া তিনি দি ফারমার্স ব্যাংকের (পদ্মা ব্যাংক লি.) পরিচালনা পর্ষদের প্রাক্তন নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং একজন উদ্যোক্তা শেয়ার হোল্ডার। তিনি বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।
শওকত রেজা দেশের একজন সুপরিচিত ব্যবসায়ী এবং উদ্যোক্তা। তিনি হিসাববিজ্ঞানে এমকম সম্পন্ন করেছেন। তিনি তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্য আমদানি ও রপ্তানিতে একজন দক্ষ ব্যবসায়ী। তিনি গ্লোবাল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক এবং এ্যালিউর অ্যাপারেল, ফ্যাশন প্লাস, রেজা ফ্যাব্রিকস, রেজা ফ্যাশন্স, পদ্মা ব্লিচিং অ্যান্ড ডাইং, পদ্মা উইয়েভিং এবং পদ্মা ইয়ার্ন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। বিজ্ঞপ্তি