তিন দিনব্যাপী ৮ম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২২ আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই এক্সপোকে সামনে রেখে গতকাল ইসাব ও বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স যৌথভাবে মিট দ্য প্রেসের আয়োজন করে।
ইসাবের পক্ষ থেকে জানানো হয়, এই এক্সপোতে তিনটি ক্যাটাগরিতে পণ্য প্রদর্শিত করা হবে, যার মধ্যে থাকছে ফায়ার সেফটি সলিউশন, সিকিউরিটি সলিউশন ও অটোমেশন। এই মেলায় ২৬টি দেশের শতাধিক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এছাড়াও চারটি সমসাময়িক বিষয়ে টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিজিএমইর সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজিম বলেন, বিগত বছরগুলোতে পোশাক কারখানাগুলো যথাযথ কমপ্লায়েন্স মেনে চলায় অগ্নি দুর্ঘটনাজনিত ক্ষতি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। আমাদের গার্মেন্টস শিল্পের পাশাপাশি অন্য শিল্পেও এই ফায়ার সেফটি সলিউশন গ্রহণ অপরিহার্য।
ইসাবের সভাপতি জহির উদ্দিন বাবর বলেন, দেশের ক্রমবর্ধমান উন্নয়ন ও গতিশীলতার সঙ্গে তাল মিলিয়ে ইসাবের সদস্যরা দেশের সার্বিক শিল্প-বাণিজ্যের ও আবাসন খাতের নিরাপত্তা নিশ্চিতে ক্রমাগত কাজ করে যাচ্ছে। সাধারণ সম্পাদক এম মাহমুদুর রশিদ বলেন, এক্সপো দেশের শিল্প, বাণিজ্য এবং সেবা খাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, অগ্নিকা-ের অনেক কারণ থাকলেও বিচক্ষণতার অভাব ও উদাসীনতার কারণে সবচেয়ে বেশি বিপর্যয় ঘটে। দেশের প্রত্যেকটি ভবনে যদি যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকে তাহলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যেত। বিজ্ঞপ্তি