মেষ : নক্ষত্র চতুর্ভাগবোধকানি চত্বারিত্বের ফলে জাতকের বিশেষ করে রাজনীতিবিদদের সুনামের যোগ রয়েছে। মিটিং-মিছিলে আঘাত আসতে পারে।
বৃষ : লগ্নভাব বা তনুভাব বিচারে দৃষ্ট হয় যে এ সপ্তাহে জাতকের মানসিক পীড়া দেখা দেবে। উত্তেজক খাবার বা মদিরা পরিহার করাই শ্রেয়।
মিথুন : পুরুষ-নারী নির্বিশেষে জন্ম থেকেই সাধারণের চেয়ে অধিক যৌন আবেদনময়ী। বিচক্ষণতার সঙ্গে আদিরসে সংযমী হতে দোষ নেই।
কর্কট : গ্রহ বৃহস্পতি ও শুক্রের অবস্থানগত ফলাফলে জানা যায় যে, জাতকের চাকরির সুযোগ আসবে। উৎকোচের জন্য ভেস্তে যেতে পারে।
সিংহ : মঙ্গল ও রবির অবস্থানগত কারণে, সিংহের ক্রোধ জাগ্রত হতে পারে। পরিবারের বড় কারও ওপর রাগ করে গৃহত্যাগ অমঙ্গল বয়ে আনবে।
কন্যা : “ক্ষিতিপুত্রস্য বেলায়াং যস্য জন্ম মহীতলে...” জন্ম থেকেই পুরুষ-নারী নির্বিশেষে শান্ত ও সুশীলা তাই চট করে লাভবান হতে পারেন।
তুলা : “উদিতং ভ্রমিতং ভ্রান্তং সন্ধ্যাহহস্তং”- এ সপ্তাহটা জাতকের উদ্ভূত ভুলের কারণে দয়িতার ক্রোধে পতিত হতে পারেন। হতাশ হবেন না।
বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে জাতকের কেতু গ্রহের উদয়কালীন অবস্থানের ফলে প্রবাসী ভ্রাতার সাহায্যে অর্থলাভ হতে পারে। লোভে পা দেবেন না।
ধনু : বর্তমানে লগ্নপতি বুধ লগ্নের দশমে অবস্থান করছে। ফলে জাতকের নারী-পুরুষ নির্বিশেষে সত্বর রাজকীয় সম্মান লাভের সুযোগ রয়েছে।
মকর : জাতকের জন্মকু-লীতে শনির প্রভাবের ফলে জ্যোতিষবিজ্ঞান বলে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন নারীর কামনাবাসনা পূরণ করতে গিয়ে বিপদে পড়বেন।
কুম্ভ : কিরোর সংখ্যাতত্ত্বানুসারে জাতকের সামাজিকরূপে প্রতিষ্ঠা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভেবেচিন্তে সঠিক পথ বেছে কাজ করুন।
মীন : বিংশোত্তরী অন্তর্দশার ফলে মঙ্গল গ্রহের অবস্থানের কারণে জাতকের নারী-পুরুষের অপমৃত্যুর সম্ভাবনা রয়েছে। সচেতনতার সঙ্গে পথ চলুন।