মেষ: জাতকের ঝোঁকের ফলে ভালোবাসার ক্ষেত্রে নারী-পুরুষ উভয়ের বাড়াবাড়ির কারণে অপবাদগ্রস্ত হতে পারে।
বৃষ: রাহু ও কেতু একই রাশিতে অবস্থান করছে ফলে জাতকের মূল্যবান বস্তু হারানোর যোগ রয়েছে। ভ্রমণকালে বাধা-বিপত্তি দেখা দিতে পারে।
মিথুন: পুরুষ-নারী নির্বিশেষে মানুষের প্রিয়পাত্র। কিন্তু গুপ্তশত্রু, অধীনস্থ ব্যক্তিদের বা পুরনো প্রেমিকের শত্রুতা সম্পর্কে সতর্ক থাকা বাঞ্ছনীয়।
কর্কট: অস্তমিত শুক্র গ্রহের সঙ্গে রবির মিলনের ফলে স্ত্রীর সঙ্গে মতান্তর ঘটবে। তবে সুখকর দৈহিক মিলনের ফলে জাতকের সম্মান রক্ষা পাবে।
সিংহ: বুধ লগ্নের দ্বাদশে মঙ্গলের অবস্থানের ফলে পরিবারের দরিদ্র দূর হবে। দানসূত্রে প্রভূত ধনসম্পত্তি লাভযোগ বিদ্যমান। দেশ ভ্রমণ যোগ রয়েছে।
কন্যা: অক্ষাংশে মূলত্রিকোণে গ্রহের প্রভাবে জাতকের এ সপ্তাহটা নতুন বড় কাজের ফলে দাম্পত্য জীবনে আনন্দের ঢেউ বয়ে যাবে। ভ্রমণ শুভ।
তুলা: জাতক দানকর্মাদির জন্য বন্ধু-বান্ধবের সাহায্য পাবেন। খাদ্য বিতরণের জন্য দূরের যাত্রা অশুভ। কারণ পথিমধ্যে তস্কর বা দুর্ঘটনার যোগ রয়েছে।
বৃশ্চিক: নারী-পুরুষ নির্বিশেষে কর্মক্ষেত্রে এক নতুন পথের আভাস পাবেন। ফলে পুরনো কর্মস্থল থেকে নতুন স্থানে যেতে হতে পারে। দূরের যাত্রা শুভ।
ধনু: পঞ্চমে মঙ্গল ও নবমে ক্ষীণ চন্দ্রের অবস্থানের ফলে জাতকের সামাজিকভাবে বড় কোনো দায়িত্ব পেতে পারেন। তবে রাজরোষের সম্ভাবনা রয়েছে।
মকর: জাতকের জন্মকু-লীতে শনি কেন্দ্রস্থ হওয়ার ফলে অর্থোপার্জনের ক্ষেত্রে অন্য কারও থেকে সাহায্য পাবেন। টাকা লগ্নির বিষয়ে সচেতন হোন।
কুম্ভ: লগ্নের চতুর্থে রাহুর উচ্চস্থ অবস্থানের ফলে জাতক প্রেমে জড়িয়ে পড়বেন। তবে অসম প্রেম কিছুতেই সুফল বয়ে আনবে না। অঙ্গহানির যোগ আছে।
মীন: ভ্রাতৃপতি জাতকের তৃতীয় স্থানে অবস্থানের ফলে কর্মক্ষেত্রে অশান্তি দেখা দেবে। নিজগুণ ও নৈপুণ্যে নারীর সহযোগিতায় এ যাত্রা রক্ষা পাবেন।