স্টার ব্র্যান্ড প্রমোটর কার্যক্রম শুরু করল দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। উদ্দেশ্য প্রতিষ্ঠানটির সেলস আউটলেটগুলোতে আগত ক্রেতাদের ব্র্যান্ড ও পণ্য সম্পর্কে সর্বোত্তম সেবা ও প্রয়োজনীয় তথ্য দেওয়া। তাদেরকে উপযুক্ত পণ্যটি ক্রয়ের সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা। স্টার ব্র্যান্ড প্রমোটররা মূলত ওয়ালটন গ্রুপের বিভিন্ন ব্র্যান্ড ও পণ্যের প্রমোশন এবং বিপণনে কাজ করবেন।
গতকাল মঙ্গলবার রাজধানীর করপোরেট অফিসে ‘স্টার ব্র্যান্ড প্রমোটরস’ কার্যক্রম উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি ও সিইও গোলাম মুর্শেদ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এএমডি আবুল বাশার হাওলাদার, ডিএমডি এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান প্রমুখ।