উন্নয়নের ক্ষেত্রে মূলত আক্ষরিক অর্থে গ্রামে বসবাস করা দুই-তৃতীয়াংশ মানুষকে অবহেলা করা হয় বলে অভিযোগ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তাছাড়া নগরের নাগরিক সমাজ যে সুশাসনের কথা বলে গ্রামে গেলে সে তালিকা পাল্টে যায় বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে ‘যুব সমাজ ও এসডিজি : আজকে দাঁড়িয়ে, আগামীর ভাবনা’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এমএ মান্নান বলেন, গ্রামের মানুষ চায় একটি ভাতার কার্ড করে দেওয়ার জন্য। একটি টিউবওয়েল, একটি টয়লেট করে দেওয়ার দাবি জানায়। তারা হয়তো সুশাসন বোঝে না।