পটুয়াখালীর দুমকিতে পূর্ব-শত্রুতার জেরে মাদ্রাসা কর্মচারীর হাত-পা ভেঙে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দুমকি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভুক্তভোগীর সহকর্মী শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা মাদ্রাসা সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা এমন বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে লেবুখালীর কাঁঠালতলা এলাকায় মজিদ তালুকদার, শহীদ তালুকদার, মিজান তালুকদারসহ ৭-৮ জন শাহজাহানকে হাত-পা ভেঙে রাস্তার পাশে ফেলে দেয়। তিনি বর্তমানে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।