নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আসলাম হোসেন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আসলাম হোসেন বিলশা পূর্বপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন খুবজীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলন।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানায়, শুক্রবার সকালে উপজেলার বিলশা গ্রামের নিজ বাড়িতে টিউবওয়েল মেরামতের কাজ করছিল মো. আসলাম হোসেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গুরুতর আহত হন আসলাম। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গুরুদাসপুর থানার কর্মকর্তা ওসি মো. আব্দুল মতিন বলেন, মরদেহটি আলোচনা করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।