সৌন্দর্যের নয়, ব্যক্তিত্বের প্রেমে পড়ুন : রুবেল

জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন। ২০১৫ বিশ্বকাপে যার বলে ইংল্যান্ডের শেষ উইকেটে নিশ্চিত হয়েছিল টাইগারদের কোয়ার্টারে ফাইনালে খেলা। তবে বছর সাত সেই রুবেল অনেকটাই অচেনা। দীর্ঘদিন ধরে আছেন দলের বাইরে। জাতীয় দলের জার্সি গায়েও তাকে শেষবার দেখা গিয়েছিল গত বছর নিউিজিল্যান্ডের বিপক্ষে। ছিলেন না এশিয়া কাপের দলেও। খেলায় না থাকায় খবরের শিরোনামেও থাকে না তার নাম। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সরব এই পেসার।

মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আলোচনায় আসেন রুবেল হোসেন। সেসবে আবার কাউকে পরোক্ষ খোঁচা দেওয়ার ইঙ্গিতও থাকে। আবার প্রশংসা সূচক পোস্টও থাকে। কখনও আবার তার পোস্টে ‘দার্শনিক রুবেল হোসেন’র ছায়া পাওয়া যায়। আজ শনিবারও তেমন একটি পোস্ট করে ফের আলোচনায় এসেছেন তিনি।

ফেসবুকে তিনি লিখেন, ‘কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবেন। কিন্তু কারো মায়ায় পড়ে দেখুন, কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখুন আজীবন তার কাছে আটকে যাবেন।’

জাতীয় দলের জার্সি গায়ে রুবেল হোসেন ১০৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১২৯ উইকেট শিকারে সর্বোচ্চ ২৬ রান দিয়ে ৬ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। এছাড়া ২৭ টেস্টে ৩৬ উইকেট এবং ২৮ টি-টোয়েন্টিতে রয়েছে সমান সংখ্যক উইকেট।