গাউস-উল-ওয়ারা মো. মোর্তজা ফার্স্ট ফাইন্যান্সের এমডি ও সিইও

গাউস-উল-ওয়ারা মো. মোর্তজা গত ৩১ আগস্ট ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের এমডি ও সিইও হিসেবে যোগদান করেছেন। তিনি ১৯৮৫ সালে বাংলাদেশ শিল্প ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং বিভিন্ন সময়ে একাধিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান ও প্রধান কার্যালয়ে গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৬ বছরের পেশাগত জীবনের শেষভাগে তিনি মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর (ফিন্যান্স) এবং আইইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেছেন। এছাড়া তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (ডিএআইবিবি) একজন ডিপ্লোমা সহযোগী। বিজ্ঞপ্তি