চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন এম মাহবুবুর রহমান গত ১ সেপ্টেম্বর কমোডর হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি ১৯৯৩ সালের ১০ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং ১৯৯৫ সালের ১ জুলাই ইঞ্জিনিয়ারিং শাখায় কমিশন লাভ করেন। কম্পিটেন্সি সার্টিফিকেট অর্জনের পর তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ছোট, মাঝারি জাহাজ ও ফ্রিগেটে ইঞ্জিনিয়ার অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। কমোডর মাহবুব চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) হতে যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল হতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জেমের ট্রেনিং কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি