বাল্যবিবাহের আয়োজক আইনজীবী ছাড়া পেলেন মুচলেকায়

পঞ্চগড়ে এক আইনজীবীর বাসায় ঘটতে যাওয়া বাল্যবিবাহ ঠেকিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বরকে জরিমানা এবং আইনজীবীকে মুচলেকাসহ পাঁচটি বাল্যবিবাহ বন্ধ করে সকলকে অবহিত করার নির্দেশে ছেড়ে দেওয়া হয়।

গত শনিবার রাতে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে আইনজীবী মোহাম্মদ রবিউল ইসলামের বাড়িতে বসানো চেম্বারে (অফিস কক্ষ) এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক।

গোপনে দুই কিশোর-কিশোরীকে হলফনামার মাধ্যমে (কোর্ট ম্যারেজ) বিয়ে দিচ্ছিলেন আইনজীবী মোহাম্মদ রবিউল ইসলাম। এ খবর পেয়ে রাতেই রবিউল ইসলামের বাড়িতে গিয়ে বিয়েটি বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক। পরে কিশোর বরকে ১২ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।