বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) ২০২২-২৪ মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোহাম্মদ আবুল বাসার সভাপতি ও শামীম আহমেদ চৌধুরী নোমান মহাসচিব নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহসভাপতি রিয়াজ-উল-ইসলাম, সহসভাপতি নোমান চৌধুরী, মোহাম্মদ আবু জাফর, মো. আবুল বারাকাত ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম, আকবর হোসেন মঞ্জু, মো. টিপু সুলতান, অর্থ সচিব মিজানুর রহমান, ক্রীড়া, বিনোদন ও সাংস্কৃতিক সচিব রেহানা পারভীন, জনসংযোগ সচিব মো. ফরিদ আহমেদ, সদস্য কল্যাণ সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন।
নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন শাহাদাত হোসেন, আলী হায়দার চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুসা কলিম, মোস্তফা মাহমুদ, আরিফুর রহমান, মো. বেলাল হোসেন মজুমদার, মোহাম্মদ অলি উল্যাহ, মো. রফিকুল ইসলাম পাটোয়ারী, হক জহিরুল (জুও), মো. কামাল উদ্দিন (দিলু), কাজী মোহাম্মদ মফিজুর রহমান, মোহাম্মদ আবুল বাসার, মো. রুহুল আমিন (স্বপন) ও এম এ সোবহান ভূঁইয়া (হাসান)।
উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের ওয়েসিস হলে বায়রার ২০২২ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল, সদস্য বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল কালাম আজাদ ও তানিয়া ইসলাম। বিজ্ঞপ্তি