বেতন বৃদ্ধির দাবি

সান্তাহারে রেল কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ

নির্ধারিত সময়ে বেতন-ভাতা প্রদান ও বৃদ্ধির দাবিতে রেলওয়ের কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে এই কর্মসূচি পালন করা হয়। দুপুর ১২টায় মিছিলটি স্টেশন চত্বর প্রদক্ষিণ করে। পরে ৩ নম্বর প্ল্যাটফর্মে স্টেশনমাস্টার রেজাউল করিম ডালিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান।