টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মির্জাপুর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় জানা যায়নি।
মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে মির্জাপুর স্টেশন পাড় হওয়ার সময় ওই অজ্ঞাত ব্যক্তিটি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ নিয়ে গেছে বলে তিনি জানান।