রাষ্ট্রায়ত্ত প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গত ৬ সেপ্টেম্বর যোগদান করেছেন মো. মজিবর রহমান। প্রবাসী কল্যাণ ব্যাংকে যোগদানের আগে তিনি সোনালী ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। সোনালী ব্যাংকে দায়িত্ব পালনকালে তিনি হেড অব আইটি অ্যান্ড কার্ড ডিভিশন, রুরাল ক্রেডিট, মাইক্রো ক্রেডিট, এসএমই, ট্রেজারি অ্যান্ড গভ. সার্ভিসেস, পাবলিক রিলেশন্স, রিস্ক ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স ডিভিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
মো. মজিবর রহমান বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে নিয়োগ পেয়ে ১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২৩ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি দেশের বিভিন্ন জেলায় শাখায় ব্যবস্থাপক, বিভাগের বিভাগীয় প্রধানসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের মনিটরিং এবং কমপ্লায়েন্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং কৃষিবিদ অর্থনীতি সমিতির আজীবন সদস্য। এছাড়া তিনি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি