চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে রাস্তা পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় সাব্বির হোসেন নামে এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ) দুপুর দেড়টার দিকে দোহাজারী পৌরসভার সরকার পাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই এলাকার আলী হোসেনের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার এসআই সুমন রহমান বলেন, রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া বাসটি ওই কিশোরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করে দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের বুঝিয়ে দেয়া হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পরপরই গাড়ি চালক পালিয়ে গেছেন।