২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৭৯ জন

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭৯ জন। এই সময়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ২৭৯ জন। সেদিনও কেউ মারা যায়নি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০৪ জন এবং ঢাকার বাইরে ৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৮৮৬ জন। তাদের মধ্যে রাজধানীর ৫০টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৭২১ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ১৬৫ জন। এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ৮ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৭ হাজার ৯৫১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭ হাজার ৩৪ জন। এ সময় মারা গেছে ৩১ জন।