হাটহাজারীতে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে বিষধর সাপের কামড়ে আরিফুল ইসলাম তুহিন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের দক্ষিণ নাঙ্গলমোড়ার মাওলানা হাসমত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত তুহিন স্থানীয় সালাউদ্দিনের পুত্র। সে ঈদগাহ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। 

পরিবার ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে আরিফুল ইসলাম তুহিনকে বিষধর সাপে কামড় দেয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ।