৩৮২ কনটেইনার পণ্য ধ্বংস করবে চট্টগ্রাম কাস্টমস

দীর্ঘদিন খালাস না নেওয়ার কারণে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা নিলাম অযোগ্য ৩৮২ কনটেইনার পণ্য ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস। আজ রবিবার থেকে পর্যায়ক্রমে এসব ধ্বংস করা হবে।

চট্টগ্রাম কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মো. মাহফুজ আলম দেশ রূপান্তরকে জানান, রবিবার সকাল ১০টায় নগরীর হালিশহর আনন্দবাজার এলাকায় সিটি করপোরেশনের ডাম্পিং ইয়ার্ডে এসব পণ্য ধ্বংসের কাজ শুরু হবে। ৩৮২ কনটেইনারের মধ্যে চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে থাকা ১৩৬টি রেফার, ৩২টি ড্রাই ও বিভিন্ন অফডকের ২১৪টি ড্রাই কনটেইনার ধ্বংসের তালিকায় রয়েছে। কনটেইনারগুলোতে থাকা পণ্যের মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, আপেল, ড্রাগন ফল, কমলা, আঙুর, হিমায়িত মাছ ইত্যাদি।