অব্যাহত গ্যাস সরবরাহ নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জের তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও করা হয়েছে। সামাজিক সংগঠন আমরা নারায়ণগঞ্জবাসীর ব্যানারে এ সময় তারা গ্যাস অফিসের প্রধান গেটে মানববন্ধন করেন। গতকাল সোমবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে চাষাঢ়া বালুর মাঠে অবস্থিত তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও করে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের নেতারা।
বক্তারা অভিযোগ করেন, প্রায় এক মাস ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস থাকে না। এ নিয়ে বিভিন্ন এলাকাবাসী তিতাস গ্যাস কার্যালয়ে এসে অভিযোগ করেও কোনো ফল পাননি। গ্যাস দিতে না পারলে বিল মওকুফ করার দাবি করেন তারা।