বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা পরিচালনা করেছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত নন ব্যাংক পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়। ‘গাইডলাইন ফর ট্রাস্ট ফান্ড ম্যানেজমেন্ট ইন পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সার্ভিস’ শীর্ষক এই কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক হাফিয়া তাজরিয়ান। সম্প্রতি ঢাকার বনানীতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন হাফিয়া তাজরিয়ান এবং ‘নগদ’ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। এ ছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন ‘নগদ’ লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক, চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান, চিফ করপোরেট অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার এম নুরুল আলম।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত নন ব্যাংক পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সম্পর্কে এই কর্মশালায় ধারণা দেওয়া হয়। আদি পণ্য বিনিময়, স্বর্ণ বিনিময় ব্যবস্থা থেকে শুরু করে ব্যাংক নোট এবং বর্তমান সময়ের ডিজিটাল লেনদেন নিয়ে আলাপ করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হাফিয়া তাজরিয়ান। তিনি বিভিন্নভাবে এই কর্মশালায় নন ব্যাংক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন। বিজ্ঞপ্তি