২০০৭ সাল থেকে এসিআই মটরস বাাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণে প্রধান ভূমিকা পালন করছে। এসিআই মটরসের ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে দেশের তিন ভাগের এক ভাগ জমি চাষ হচ্ছে। এসিআই মটরসের এই কৃষি যান্ত্রিকীকরণে যাত্রা শুরু হয় সোনালিকা ট্রাক্টর দিয়ে। বর্তমানে সোনালিকার ২৩ হাজারের অধিক সন্তুষ্ট গ্রাহক রয়েছে। কয়েক বছর ধরে সোনালিকা ট্রাক্টর বাংলাদেশের ট্রাক্টর ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থানে অবস্থান করছে। এই অর্জনের অন্যতম প্রধান কারণ এসিআই মটরসের ৬ ঘণ্টা সার্ভিসের নিশ্চয়তা, যা নিশ্চিত করেছে সর্বোপরি গ্রাহক সন্তুষ্টি। প্রতি বছরের মতো গ্রাহকের জন্য এসিআই মটরস আয়োজন করেছে বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন ও মতবিনিময় সভা, যা সোনালিকা গ্রাহকদের জন্য একটি মিলনমেলা। এই সার্ভিস ক্যাম্পেইনের মাধ্যমে ট্রাক্টর মালিক, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।