পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জাহাঙ্গীর মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ১৮৫ কেজি ওজনের একটি সেইল ফিশ।
স্থানীয় জেলেদের কাছে পাখি মাছ নামে পরিচিত এ মাছটির দৈর্ঘ্য ১২ ফুট ও প্রস্থ দেড় ফুট।
গতকাল বুধবার রাতে বঙ্গোপসাগরের ১০০ বাম এলাকায় মাছটি ধরা পড়ে।
বৃহস্পতিবার দুপুরে মাছটি মহিপুর মৎস্যবন্দরে নিয়ে আসা হয়।
স্থানীয় বাজারে এ মাছের চাহিদা না থাকায় ২৫ হাজার টাকায় কিনে নেন ইউনুস বয়াতী নামের এক মাছ ব্যবসায়ী।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সেইল ফিশ সাধারণত গভীর সাগরে বিচরণ করে। দ্রুতগামী বেশি ওজনের এ মাছ সচরাচর ধরা পড়ে না।