তিন পুরস্কার জিতেছে কনকা ব্র্যান্ড রেফ্রিজারেটর

বিশ্বের ১৬০টিরও অধিক দেশে সমাদৃত রেফ্রিজারেটর ব্র্যান্ড কনকা চায়না রেফ্রিজারেটর ইন্ডাস্ট্রি সামিট ফোরাম-২০২২-এ বিভিন্ন ক্যাটাগরিতে তিনটি পুরস্কার অর্জন করেছে। সম্প্রতি চীনের পেইচিংয়ে অনুষ্ঠিত সামিটে এ পুরস্কার ঘোষণা করা হয়। কনকা রেফ্রিজারেটরের উচ্চমানের ইন্টিলিজেন্ট প্রযুক্তি এবং সংরক্ষণ প্রযুক্তিতে দুর্দান্ত পারফরম্যান্সের গুণে ‘চীনের রেফ্রিজারেটর শিল্পে পরিবেশগত সংরক্ষণের ২০২২ শীর্ষস্থানীয় ব্র্যান্ড’ জিতেছে কনকা।

‘চায়না রেফ্রিজারেটর ইন্ডাস্ট্রি আল্ট্রা-লং ফ্রেশ প্রিজারভেশন লিডিং প্রোডাক্ট-২০২২’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে কনকা রেফ্রিজারেটরের দ্বিগুণ ১৫ দিনের পরিবেশগত অরজিনাল ফ্রেশ প্রযুক্তি। ‘চায়না রেফ্রিজারেটর ইন্ডাস্ট্রি আউটস্ট্যান্ডিং চ্যানেল পারফরম্যান্স পণ্য-২০২২’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে কনকার জীবাণুমুক্ত ক্লিন টেস্ট ফ্রেশ প্রযুক্তি।

কনকা ভোক্তাদের চাহিদার সঙ্গে রেফ্রিজারেটরের সতেজতা সংরক্ষণ প্রযুক্তিকে একত্রিত করে ভোক্তাদের প্রত্যাশাতীত খাবারের মান ও স্বাদের অভিজ্ঞতা এনে দেয়। কনকা রেফ্রিজারেটরের দ্বিগুণ ১৫ দিনের পরিবেশগত অরজিনাল ফ্রেশ প্রযুক্তি সংরক্ষিত ফল, শাকসবজি ও অন্যান্য ফলমূলকে ১৫ দিন পর্যন্ত বাগানের মতো স্বাভাবিক রাখতে সক্ষম। কনকা, হাইকো ও গ্রি ব্র্যান্ডের ফ্রিজে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, ডিজিটাল ডিসপ্লে ও ইনভার্টার টেকনোলজির কারণে এসব ফ্রিজ ৭১ শতাংশ পর্যন্ত বিদ্যুৎসাশ্রয়ী। ইলেকট্রো মার্ট গ্রুপের হাত ধরে বিশ্বখ্যাত কনকা ফ্রিজের যাত্রা বাংলাদেশে শুরু হয় ১৯৯৮ সালে। বিজ্ঞপ্তি