এ-সপ্তাহটা আর্থিক কষ্টে অতিবাহিত হবে কুম্ভর

মেষ: এ-সপ্তাহে জাতকের নানা কারণে অস্থিরতা বাড়বে। মূলত আর্থিক ক্ষেত্রে হিসাবে গরমিল পরিলক্ষিত হবে। তবে যাত্রা শুভ।

বৃষ: শনির দৃষ্টি জাতকের রাশিতে অবস্থানের ফলে ষড়রিপুর কামদেব আপনাকে বিব্রত করবে। নিকট কোনো আত্মীয়ের প্রলোভনে পড়তে পারেন।

মিথুন: জাতক পুরুষ-নারী নির্বিশেষে চাকরি ও সংসারের ঘানির চাপে জর্জরিত হবেন। সম্ভব হলে একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসুন।

কর্কট: এ-সপ্তাহটা পারিবারিক ও কর্মক্ষেত্রে বন্ধুবান্ধবের প্ররোচনায় ভুল ব্যবসায়ে অর্থলগ্নি করে মানসিক চাপে ভুগবেন।

সিংহ: মঙ্গলের প্রভাবে জাতক নর-নারী নির্বিশেষে এ-সপ্তাহটা ভালোই কাটবে। পুরনো কোনো ভুলে যাওয়া ঋণের অর্থ ফেরৎ পেতে পারেন। 

কন্যা: নর-নারী নির্বিশেষে এ-সপ্তাহে ভুল বোঝার ফলে আপনার ভালো কাজটাও সমালোচিত হতে পারে। বদনামের ভাগী হবেন। 

তুলা: জাতকের ফটকা ব্যবসায়ে সুফল আসতে পারে। ব্যবসায়ে অর্থলগ্নি করলে লাভের মুখ দেখতে পারেন। তবে সুদে টাকা খাটাবেন না।  

বৃশ্চিক: নারী-পুরুষ নির্বিশেষে জাতকের লগ্নানুযায়ী বুধ ও শুক্রের অবস্থানানুসারে দূরের যাত্রা অশুভ। সম্ভব হলে দূরের যাত্রা পরিহার করুন।

ধনু: এ-সপ্তাহটা একটু সাবধানে থাকা উচিত। কারণ শনির প্রভাবে আপনার জীবনে অনেক সহজ সুযোগ নষ্ট হতে পারে।

মকর: এ-সপ্তাহটা মিডিয়া জগতের ব্যক্তিত্বদের সুনাম বয়ে আনবে। চলচ্চিত্রের শিল্পীরা আর্থিক রূপে লাভবান হবেন।

কুম্ভ: রাহু ও শনি গ্রহের ফেরে এ-সপ্তাহটা আর্থিক কষ্টে অতিবাহিত হবে। স্ত্রীর ভাগ্যে শত বছরের পুরনো মুদ্রার যোগ আছে।

মীন: এ-সপ্তাহটা বিদেশ থেকে কোনো আত্মীয়ের প্রত্যাবর্তনের ফলে অর্থপ্রাপ্তির যোগ আছে। অনূঢ়া নারীর সাহায্য পাবেন।