মার্কেন্টাইল ব্যাংকের ২৫ ‘এজেন্ট ব্যাংকিং’ আউটলেট উদ্বোধন

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন স্থানে নতুন আরও ২৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট গতকাল মঙ্গলবার উদ্বোধন করেছে। ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি দেশব্যাপী ২৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রম উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এএমডি মতিউল হাসান এবং স্বাগত বক্তব্য দেন ডিএমডি ও সিএসবিও আদিল রায়হান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান দর্পণ কান্তি রায় ও নতুন ২৫টি আউটলেটের এজেন্টরা। বিজ্ঞপ্তি