উপদেষ্টা এবং ইস্যু ব্যবস্থাপনা পরিষেবা চুক্তি

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) এবং সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (এসবিসিএমএল) মধ্যে গতকাল বুধবার করপোরেট অ্যাডভাইজরি এবং ইস্যু ম্যানেজমেন্ট পরিষেবাগুলোর জন্য একটি চুক্তি সই হয়েছে।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খানের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন আইএলএফএসএল’র এমডি (চলতি দায়িত্ব) মো. মশিউর রহমান এবং সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (এসবিসিএমএল) প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাম হোসেন।

এসময় আইএলএফএসএল পর্ষদ সদস্য সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ মেফতাউল করিম, ব্যারিস্টার মুহাম্মদ আশরাফ আলী, মোহাম্মদ এনামুল হাসান, এফসিএ এবং এসবিসিএমএল’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএলএফএসএল পর্ষদ সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে প্রতিষ্ঠানের আমানত ও দায়সমূহকে শেয়ারে রূপান্তরের জন্য একটি চুক্তি সম্পন্ন করার অনুমোদন প্রদান করেছে এবং সব নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমতি গ্রহণ সাপেক্ষে শেয়ার রূপান্তর প্রক্রিয়া বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিজ্ঞপ্তি