পটুয়াখালীর দুমকিতে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে খলিলুর রহমানকে সভাপতি ও সাইফুল আলম মৃধাকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা শহরের গ্রামীণ ব্যাংক সড়কে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বরিশাল বিভাগের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান প্রধান অতিথি ছিলেন।
সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া।