হলিউডের বিখ্যাত দুই তারকা বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের বিয়েটা হওয়ার কথা ছিল ২০০৩ সালের সেপ্টেম্বরে। এরপর কত ভাঙাগড়া আর উত্থান-পতন পেরিয়ে অবশেষে তাদের বিয়েটা চলতি বছরের ১৬ জুলাই সম্পন্ন হয়। লোপেজের সঙ্গে বাগদান ভেঙে যাওয়ার পরপরই আরেক অভিনেত্রী জেনিফার গার্নারের সঙ্গে প্রেম করেন বেন। এর আগে ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত সালমা হায়েক, জেমি কিং ও গিনেথ প্যালট্রোর সঙ্গে প্রেম করেন বেন। এরমধ্যে গার্নারের সঙ্গে বিয়ে ও ২০১৫ সালে দুজনের ছাড়াছাড়ির ঘোষণার পর সেটা আনুষ্ঠানিকভাবে শেষ হয় ২০১৮ সালে। এরপর ২০২০ সালে অভিনেত্রী আনা ডে আরমাসের সঙ্গে রোমান্সে জড়ান। তবে এ সম্পর্ক ভেঙে যায় বছর ঘুরতে না ঘুরতেই। সম্পর্কের উত্থান-পতান লোপেজও কম দেখেননি। ১৯৯৭ সালে ওজানি নোয়া, ২০০১ সালে ক্রিস জাড ও ২০০৪ সালে মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। এ ছাড়া ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত বাস্কেটবল খেলোয়াড় অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে প্রেম ছিল এই গায়িকা-অভিনেত্রীর। ২০১৯ সালে তাদের বাগদানও হয়। এ ছাড়া তৃতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১১ সাল থেকে ব্যাকআপ ড্যান্সার কাসপার স্মার্টের সঙ্গে প্রেম করেন তিনি। সম্পর্কের ক্ষেত্রে এত ভাঙাগড়া দেখে বিয়ের আগে দুজনই বেশ সতর্ক। নতুন করে সম্পর্কে জড়ানোর আগে ৫০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৫১ কোটি টাকার বেশি) ‘প্রতারণাবিরোধী’ চুক্তি করেছেন বেন ও জেলো। এখন কেউ যদি প্রতারণা করেন, তবে ৫০ লাখ ডলার জরিমানা গুনতে হবে। এই অর্থ পেতে তাদের আদালতেও যেতে হবে না। নিজেরাই আলাপ-আলোচনার মাধ্যমে চুক্তির শর্ত ঠিক করেছেন বেন ও জেলো।