উখিয়ায় ২ লাখ ৩৮ হাজার ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় গত রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে ২ লাখ ৩৮ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। আটকরা হলোÑ জালিয়াপালং এলাকার মো. আলমগীর, পালংখালী আঞ্জুমানপাড়ার নজরুল মিয়া ও পশ্চিম পালংখালীর  মোকতার আহমেদ।

গতকাল সোমবার তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল এ অভিযান পরিচালনা করে।

জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, আলমগীর মিয়ানমারের বড় বড় ইয়াবা কারবারিদের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে একটি সিন্ডিকেট গড়ে তোলে। ওই সিন্ডিকেটের সদস্যদের মাধ্যমে বালুখালী এলাকার কিছু রাস্তা ব্যবহার করে ইয়াবার বড় বড় চালান তার ও তার সহযোগীদের বাড়িতে মাটি গর্ত করে পুঁতে রাখত। পরে তা ছোট ছোট চালান আকারে সরবরাহ করত।