দুই পরিবর্তন নিয়ে সিরিজ জয়ের মিশনে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

টাইগারদের একাদশে এসেছে দুই পরিবর্তন। মোস্তাফিজ ও শরিফুল বিশ্রাম দিয়ে এবাদত হোসেন তাসকিনকে নেওয়া হয়েছে একাদশে। তবে তার আগে টস ভাগ্যে হেরে গেছেন বাংলাদেশ অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান। সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক রিজওয়ান সিপি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

মেকশিফট ওপেনার সাব্বির রহমান আর মেহেদি হাসান মিরাজই থাকছেন ওপেনিং জুটিতে। দুটি পরিবর্তন এসেছে পেস আক্রমণে।
বাদ পড়েছেন বাঁহাতি দুই পেসার মোস্তাফিজুর রহমান আর শরিফুল ইসলাম। তাদের পরিবর্তে একাদশে এসেছেন তাসকিন আহমেদ আর এবাদত হোসেন।

বাংলাদেশ একাদশ

সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক/অধিনায়ক), নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।

আরব আমিরাত একাদশ

আয়ান আফজাল খান, আরিয়ান লাকরা, বাসিল হামিদ, চিরাগ সুরি, কার্তিক মেইয়াপ্পান, সি রিজওয়ান (অধিনায়ক), সাবির আলি, ভৃত্য অরবিন্দ (উইকেটরক্ষক), মুহাম্মদ ওয়াসিম, জাওয়ার ফরিদ, জহুর খান। 

দুবাইয়ে সিরিজের প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে জয় পেতে ঘাম ঝরেছে। টপঅর্ডার ব্যাটাররা ছিলেন ব্যর্থ। তবে ব্যাটিং অর্ডারে আজও পরিবর্তন আনেনি বাংলাদেশ দল।