আবারও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) সভাপতি নির্বাচিত হয়েছেন নেতৃস্থানীয় ব্যবসায়ী হুমায়ুন রশীদ। গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত আইবিএফবির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাকে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত করা হয়।
সভায় অর্থনীতিবিদ এমএস সিদ্দিকীকে ভাইস প্রেসিডেন্ট এবং মিসেস লুৎফুন্নিসা সৌদিয়া খানকে ভাইস প্রেসিডেন্ট (অর্থ) পদে পুনর্নির্বাচিত করা হয়। এছাড়া সভায় আইবিএফবির পরিচালনা পর্ষদে প্রথমবারের মতো পরিচালক নির্বাচিত হয়েছেন কৃষিবিদ মো. আমিনুল ইসলাম, মোহাম্মদ রাইসুল উদ্দিন সৈকত, এস কে মো. ওয়ালিউল ইসলাম, ইকবালুর রহমান, মোহাম্মদ আলী দীন ও সৈয়দ মুস্তাফিজুর রহমান।
সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস, বিশেষ অতিথি ছিলেন ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি। বিজ্ঞপ্তি