নারী উদ্যোক্তা তৈরিতে ব্র্যাক ব্যাংকের বিশেষ উদ্যোগ

 নারী উদ্যোক্তাদের জন্য পরিচালিত এন্ট্রাপ্রেনার ডেভেলপমেন্ট প্রোগ্রাম‘উদ্যোক্তা ১০১’-এর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ব্র্যাক ব্যাংকের নারী ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’-এর উদ্যোগে ‘উদ্যোক্তা ১০১’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিটি দেশের প্রথম পূর্ণাঙ্গ এন্ট্রাপ্রেনার অ্যাক্সিলারেটর প্রোগ্রাম।

ব্র্যাক ইউনিভার্সিটি ও ব্র্যাক বিজনেস স্কুল প্রশিক্ষণটির নলেজ ও ট্রেইনিং পার্টনার। এই প্রোগ্রামটি নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক ব্যবস্থাপনা জ্ঞান ও উদ্যোক্তা দক্ষতাকে শানিত করবে এবং তাদের ব্যবসাকে টিকিয়ে রাখতে ও সম্প্রসারিত করতে সহায়তা করবে। এই অ্যাক্সিলারেটর প্রোগ্রামটি নারী উদ্যোক্তাদের তাদের ব্যবসায় সফল হতে সহায়তা করবে। উদ্যোক্তারা ৩০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত https://www.bracbank.com/ uddokta_101/ এ অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। বাছাই প্রক্রিয়া শেষে ১৩-সপ্তাহের প্রশিক্ষণটি ৫ নভেম্বর থেকে শুরু হবে। ক্লাসটি প্রতি শনিবার তিন ঘণ্টার জন্য ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাস ঢাকার মহাখালীতে অনুষ্ঠিত হবে।

ব্র্যাক ইউনিভার্সিটির অভিজ্ঞ শিক্ষক ও ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ পরিচালনা করবেন। বিজ্ঞপ্তি