মেটলাইফের ৩৬০ হেলথ অ্যাপ ব্যবহার করেন ৩ লক্ষাধিক মানুষ

যাত্রা শুরু করার মাত্র কয়েক মাসের মধ্যেই তিন লাখের বেশি ব্যবহারকারী মেটলাইফের ৩৬০ হেলথ অ্যাপটি ডাউনলোড করেছেন, যাতে এ অ্যাপটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাস্থ্য ও ফিটনেস-বিষয়ক অ্যাপে পরিণত হয়েছে। ৩৬০ হেলথ অ্যাপের অন্যান্য ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্বাস্থ্যকর ও পরিপূর্ণ জীবন যাপনের উপায়গুলো সম্পর্কে জানতে পারছেন।

যে কেউ গুগল প্লে স্টোর থেকে ৩৬০ হেলথ অ্যাপটি বিনা মূল্যে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপটি থেকে এর ব্যবহারকারীরা স্বাস্থ্য সচেতনতা ও রোগ প্রতিরোধের বিভিন্ন রকম টুল সম্পর্কে জানতে পারবেন; যার মধ্যে রয়েছে বিএমআই (বডি মাস ইনডেক্স), কভিড-১৯ সিম্পটম চেকার, ইনডিভিজুয়াল হেলথ রিস্ক অ্যাসেসমেন্ট, ম্যানেজিং ডায়াবেটিস, রোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ব্যক্তির সক্ষমতার ওপর ভিত্তি করে আর্থিক সুরক্ষা সল্যুশন বাছাই করে দেওয়া। বিজ্ঞপ্তি