পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার পুরোটাই নগদ। গতকাল রবিবার ২০২১-২২ হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ২০ পয়সা। এ ছাড়া ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৮ পয়সা।
লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ নভেম্বর।