উখিয়ার সমুদ্র সৈকত থেকে শিশুর লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার মনখালী সমুদ্র সৈকত থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, সমুদ্র সৈকতের মনখালী এলাকায় রাতে এক শিশুর ভেসে আসার খবর দেয় স্থানীয়রা। ওই শিশুর বয়স আনুমানিক ৩ থেকে ৫ বছর। ধারণা করা হচ্ছে ডুবে যাওয়া ট্রলারে ছিল ওই শিশু।

এর আগে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়ায় এলাকায় সমুদ্র সৈকতে দুপুর একটার দিকে ট্রলার ডুবির ঘটনায় তিন নারীর লাশ ভেসে আসে।

তারা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর তৈয়বা খাতুন (১৮), কিসমত আরা (১৭) ও ক্যাম্প-১৮ এর উম্মে সালমা (১৮)।

এর আগে ট্রলার ডুবির ঘটনায় হলবনিয়া সমুদ্র সৈকতে কয়েক দফায় ৪৫ জন জীবিত ভেসে আসে। এর মধ্যে ৪১ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশি। বাংলাদেশি ৪ জন মানব পাচার চক্রের সদস্য।