টুঙ্গিপাড়ায় দুর্গাপূজার মেলায় সহক‌র্মীর হা‌তে কি‌শোর খুন

গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সহক‌র্মীর ছু‌রিকাঘা‌তে রিশাদ (১৪) না‌মে এক কি‌শোর নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় পু‌লিশ অভিযুক্ত আ্জিজ‌কে (১৯) আটক ক‌রে‌ছে।

মঙ্গলবার রাত সা‌ড়ে ৯টার দি‌কে টু‌ঙ্গিপাড়ার মন্ডলবাড়ী দুর্গাপূজা উপল‌ক্ষে অনু‌ষ্ঠিত মেলায় এ ঘটনা ঘ‌টে।

নিহত যুব‌ক টু‌ঙ্গিপাড়া উপ‌জেলার পাটগাতী সরদারপাড়া গ্রা‌মের ইউনুচ শেখের ছে‌লে।

আটক আজিজের বাড়িও একই গ্রামে। তারা দুইজনই মা‌য়ের দোয়া চটপ‌টি ফুসকা হাউ‌সের কর্মচারী।

জানা‌ গে‌ছে, টু‌ঙ্গিপাড়া উপ‌জেলার মন্ডল বাড়িতে দীর্ঘ বছর ধ‌রে দুর্গাপূজা উপল‌ক্ষে মেলা ব‌সে। মেলায় বি‌ভিন্ন ধর‌নের খাবা‌রের দোকান ব‌সে। ওই মেলায় মা‌য়ের দোয়া চটপ‌টি ফুচকা হাউসের দুই কর্মচারী কাস্টমার ডাকা ‌নি‌য়ে ঝগড়া ও বিবা‌দে জ‌ড়ি‌য়ে পড়েন। বিবা‌দের একপর্যা‌য়ে আজিজ তার সহকর্মী রিশাদ‌কে ছু‌রিকাঘাত ক‌রেন।

প‌রে অন্যরা তা‌কে প্রথ‌মে টু‌ঙ্গিপাড়া হাসপাতাল নি‌য়ে যান। সেখা‌নে অবস্থার অবন‌তি হ‌লে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লে আনার প‌থে রিশা‌দের মৃত্যু হয়।

ঘটনার পর গোপালগ‌ঞ্জের অতিরিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) মো. খায়রুল আলম ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন।

টু‌ঙ্গিপাড়া থানার ও‌‌সি মুহাম্মদ আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে ব‌লে‌ন, এ ঘটনায় অভিযুক্ত আজিজকে আটক করা হয়ে‌ছে। ঘটনাস্থল পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। পরিস্থিতি পু‌লি‌শের নিয়ন্ত্রণে র‌য়ে‌ছে।