মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে ফল ২০২২ সেমিস্টারে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নবীনবরণ, বিদায়ী ছাত্রছাত্রীদের সংবর্ধনা, নতুন-পুরনোদের দিয়ে গেট টুগেদার এবং ‘ভাইভা ভসি অ্যান্ড জব ইন্টারভিউ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠান শেষে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ইংরেজি বিভাগের ছাত্রছাত্রীরা গান, কবিতা আবৃত্তি, মঞ্চ নাটক পরিবেশন করেন।
অনুষ্ঠানের প্রথম অংশে ‘ভাইভা ভসি অ্যান্ড জব ইন্টারভিউ’ শীর্ষক সেমিনারের মুখ্য আলোচক ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আহমেদ মাহবুব-উল-আলম। ইংলিশ ক্লাবের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ফারজানা জামান।
ইংরেজি বিভাগের লেকচারার সায়ীদা তারতিলা সানজিদার উপস্থাপনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সহযোগী অধ্যাপক তাসমিয়া মোসলেহউদ্দীন, সহকারী অধ্যাপক মুহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু, মো. ইহসানুল ইসলাম খান প্রমুখ। এ ছাড়া ইংলিশ ক্লাবের পক্ষ থেকে গুলশান ক্যাম্পাসে ক্লাবের প্রেসিডেন্ট আশফাক রহমান ও স্থায়ী ক্যাম্পাসে ক্লাবের প্রেসিডেন্ট এলমা সরকার বক্তৃতা রাখেন।
পরে ফল ২০২২ সেমিস্টারে ভর্তি হওয়া ইংরেজি বিভাগের ছাত্রছাত্রীদের বরণ ও বিদায়ী ব্যাচের ছাত্রছাত্রীদের সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।
ফার্মেসি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. নারগিস সুলতানা চৌধুরী, সেন্টার ফর জেনারেল এডুকেশনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিস বিভাগের প্রধান রফিকুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেইনসহ বিভাগের ছাত্রছাত্রী ও শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি