দেশীয় ই-কমার্স সাইটগুলোর অনলাইন শপিং উৎসব ‘১০-১০’-এ বিকাশ পেমেন্টে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। এই অফারের আওতায় ১০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ৩০টি ই-কমার্স প্ল্যাটফর্মে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১৫০ টাকা ও ক্যাম্পেইন চলাকালীন ৩০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন। আজকের ডিল, সেবা এক্সওয়াইজেড, বাটা ই-কম, স্টার টেক, পাঠাও লিমিটেড, সারা লাইফস্টাইল, দর্জিবাড়ি, বাংলা শপার্সসহ ৩০টি অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম থেকে জামাকাপড়, জুতা, ইলেকট্রনিক্স সামগ্রীসহ বিভিন্ন লাইফস্টাইল পণ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা বিকাশ পেমেন্টে আরও সাশ্রয়ে ঘরে বসেই কিনতে পারবেন গ্রাহকরা। গ্রাহকরা বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে এবং ইউএসএসডি কোড *২৪৭# ব্যবহার করে পেমেন্টের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি