পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জিতেছেন টসে। নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

ত্রিদেশীয় এই সিরিজ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বুধবার নিউজিল্যান্ডের কাছে হারের পরই। আজ বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), ইয়াসির আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।