কেন্দ্রীয়করণ বিপ্লবের অংশ হিসেবে এবার নতুন করে গৃহঋণ পণ্যটি ঢেলে সাজিয়েছে পদ্মা ব্যাংক লিমিটেড। এনেছে চার ধরনের পণ্য। প্রতিটি গ্রাহকের আয়ের সঙ্গে সমন্বয় করেই সাজানো হয়েছে ঋণপণ্যগুলো। যাতে স্বপ্নের বাড়ি বানাতে বা অ্যাপার্টমেন্ট কিনতে টাকা বাধা না হয়।
পণ্য চারটি হলো এনআরবি হোম লোন, গ্রামীণ গৃহঋণ, আধা-পাকা বাড়ি এবং অ্যাপার্টমেন্ট ক্রয় বা বাড়ি বানানোর নিয়মিত ঋণ। এছাড়া অ্যাপার্টমেন্ট বা বাড়ি আধুনিকায়নের জন্যও পাওয়া যাবে ঋণ।
রেমিট্যান্সযোদ্ধাদের সম্মানে প্রবাসী গৃহঋণ অথবা এনআরবি হোম লোন সেবা। দেশের বাইরে কর্মজীবী যেকোনো ব্যক্তি এই লোনের আওতায় পড়বেন। দামের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ হিসেবে দেবে পদ্মা ব্যাংক। আর এই পরিমাণ হবে সর্বোচ্চ ২ কোটি টাকা।
গ্রামীণ গৃহঋণে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত দেবে ব্যাংক। দেশের যেকোনো জায়গা থেকে পাওয়া যাবে এই ঋণের সুবিধা। আধা-পাকা প্রপার্টি ফাইন্যান্সিং সেবাও চালু করেছে পদ্মা ব্যাংক। পঞ্চাশ লাখ পর্যন্ত পাওয়া যাবে এ ক্ষেত্রে। বাসা-বাড়ি আধুনিকায়নের জন্যও মিলবে ঋণ। ২১ থেকে ৬৫ বছর পর্যন্ত যেকেউ এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। কাজের অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে দুই থেকে তিন বছর। আয়ের উৎস অনুযায়ী সীমা ২৫ থেকে ৫০ হাজার টাকা। শোধ করতে সময় পাবেন সর্বোচ্চ ২৫ বছর। বিজ্ঞপ্তি