হুম্মামের সে্লাগান নিয়ে প্রশ্নের মুখে চট্টগ্রাম বিএনপি

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে ‘নারায়ে তকবির’ সেøাগান দিয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তিনি একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে। গত ১২ অক্টোবর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপি আয়োজিত বিভাগীয় সমাবেশে হুম্মাম কাদের এ বক্তব্য দেন।

তার এই ‘নারায়ে তকবির; আল্লাহু আকবর’ সে্লাগান দিয়ে বক্তব্য শেষ করায় আলোচনা-সমালোচনা চলছে।

সমাবেশে বক্তব্যের শুরুতে হুম্মাম নিজেকে সালাহউদ্দিন কাদেরের ছেলে বলে পরিচয় দিয়ে বলেন, ‘আমার বাবাও এই সেøাগান দিতেন। ক্ষমতায় গিয়েও একই সে্লাগান দিব। আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কোনো বড় নেতা হিসেবে নয়। আজকে এসেছি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসেবে। আপনারা সবাই সঙ্গে থাকলে আমাদের পরাজিত করার শক্তি কারও নেই।’

সরকারকে উদ্দেশ করে হুম্মাম কাদের বলেন, ‘এই আওয়ামী লীগ সরকারকে বলে দিতে চাই, ক্ষমতা ছাড়ার পর একা বাড়িতে যেতে পারবেন না। প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে বাধ্য করব।’

বক্তব্যের শেষ পর্যায়ে সাকা চৌধুরীর ছেলে হুম্মাম বলেন, ‘যাওয়ার আগে বাবার সেøাগান আপনাদের বলে যেতে চাই। নারায়ে তকবির, নারায়ে তকবির, নারায়ে তকবির। আমরা যখন আবার এই ময়দানে আসব, সরকার গঠন করে আসব।’

হুম্মাম যখন ‘নারায়ে তকবির’ বলে তিনবার সেøাগান দেন, তখন সমাবেশস্থলে উপস্থিত বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ‘আল্লাহু আকবর’ বলে ধ্বনি দেন।

গত বুধবার নগরীর পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির এই বিভাগীয় সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এদিকে গতকাল বৃহস্পতিবার সমাবেশ-উত্তর এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে তিনি বলেন, ‘বিষয়টি (নারায়ে তকবির সেøাগান) হুম্মামের ব্যক্তিগত। এর সঙ্গে বিএনপি রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটি বিএনপির সে্লাগান নয়।’

তবে হুম্মাম কাদেরের এই সে্লাগান নিয়ে ক্ষোভ প্রকাশ করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘এটা যুদ্ধাপরাধীদের সেøাগান। তার বাবাও ছিলেন যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক। সেও একই পথের পথিক। তার এই সেøাগানে সেটাই প্রমাণ করেছে।’

তবে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, ‘সমাবেশে এই সেøাগান কেউ দেননি। বক্তব্যের শুরুতে হুম্মাম কাদের বলেছেন, তিনি তার বাবার সে্লাগান দিচ্ছেন।’

প্রসঙ্গত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তার ফাঁসির রায় কার্যকর হয় ২০১৫ সালের ২২ নভেম্বর। তিনি তার বক্তব্যের শুরুতে ‘নারায়ে তকবির’ বলে সে্লাগান দিতেন।