বঙ্গোপসাগরে দুই লাইটার জাহাজের সংঘর্ষ, নিহত ৩

বঙ্গোপসাগরে দুই লাইটার জাহাজের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ ৬ জনের মধ্যে তিন জনের মরদেহ উদ্ধার করছে কোস্টগার্ড।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম। 

এর আগে, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে কাঠতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময়ে একটি জাহাজ আরেকটি জাহাজের মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে জাহাজ থাকা নয়জন পানিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তিনজনকে উদ্ধার করা হয়।