শুরু থেকেই আগ্রাসী ছিল স্কটল্যান্ড। মাইকেল জোনস ও জর্জ মুন্সে ৩৩ বলেই তুলে নেন দলীয় অর্ধশতক। তারপরই নামে বৃষ্টি। খেলা বন্ধ থাকে প্রায় আধ ঘণ্টা। বৃষ্টির পর খেলা শুরু হলে শেষ হয় পাওয়ার প্লে। তাতে কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে তারা। তবে সপ্তম ওভারের দ্বিতীয় বলেই সাফল্য আসেন ওয়েস্ট ইন্ডিজ দুর্গে। স্কটিশরা হারায় নিজেদের প্রথম উইকেট।
টস হেরে ব্যাট করতে নামা স্কটল্যান্ড প্রথম ওভারেই কাইল মায়ার্সকে দুটি চার মারে। জোনসের ব্যাটে দুটি চারই ছিল দৃষ্টিনন্দন। পরের ওভারে মাত্র এক রান নেওয়ার তৃতীয় ওভারে যেন তেলেবেগুনে জ্বলে উঠেন জর্জ মুন্সে। মায়ার্সের দ্বিতীয় ওভার থেকে নিয়ে আসেন ১৬ রান। পরের ওভারে জোসেফের ওপরেও একইভাবে রাগ ঝাড়লেন ১৫ রান নিয়ে। তাতে ৫ ওভারেই ৪৭ রান সংগ্রহ করে নেয় স্কটল্যান্ড। কিন্তু ৫.৩ ওভারে দলীয় ৫২ রানের মাথাতেই নামে বৃষ্টি।
বৃষ্টির পর খেলা শুরু হলে শেষ হয় পাওয়ার প্লে। তারপরই নিজেদের প্রথম উইকেট হারায় স্কটল্যান্ড। মাইকেল জোন্সকে ফিরিয়ে ক্যারিবিয়নদের প্রথম ব্রেক থ্রো এনে দেন জেসন হোল্ডার। ফেরার আগে ২০ রান যোগ করতে পেরেছিলেন ব্যাক্তিগত ঝুলিতে।
এতেই যেন দুরন্ত গতিতে ছুটতে থাকা রানের চাকা হঠাৎই মন্থর হয়ে যায়। দ্রুত রান তুলতে ব্যাকুল হয়ে ওঠেন মেথু ক্রস। নবম ওভারের দ্বিতীয় বলে তিনি মিডঅন দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন। কিন্তু হোল্ডারের শর্ট বলটির টাইমিং হয়নি। তাতে ব্রুকস ক্যাচ নিলে মাত্র ৩ রান করেই ফিরতে হয় তাকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ৭২ রান করেছে স্কটল্যান্ড জর্জ মুন্সে ৩৭ ও রিচি বেরিংটন ৬ রানে অপরাজিত আছেন।