বিপরীত লিঙ্গের প্রলোভনে সাড়া দেবেন না মীন

মেষ: আপনার রাহুর দশা কেটে যাওয়ায় এ সপ্তাহটা নির্বিঘ্নে পার হবে। পুরনো বেশ কিছু সমস্যার আশু সমাধান হবে। অর্থ লাভের যোগ রয়েছে।

বৃষ: বৃষ জাতক এ সপ্তাহে মঙ্গল ও বুধের সক্রিয় প্রভাবের ফলে অভ্যন্তরীণ পীড়ায় আক্রান্ত হবেন। এ সময়ে ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন।

মিথুন: আমাদের সমাজে সাধারণত বলা হয় সপ্তাহের সোমবারটি সবার জন্য মঙ্গল বয়ে আনে। তাই বর্তমানে আপনার পরিকল্পনুসারে এগিয়ে যান।

কর্কট: আপনার কাজের জন্য অনেক প্রতিষ্ঠান থেকে সম্মান পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কাজে মনোযোগী হলে সফলতা নিশ্চিত।

সিংহ: এ সপ্তাহে বুধ, রবি ও ইউরেনাসের ত্রিগুণাত্মক প্রভাবের ফলে জাতককে অর্থসংক্রান্ত ব্যাপারে দুঃসাহসী করে। ভেবেচিন্তে অর্থলগ্নি করবেন।

কন্যা: আপনার মাঝে বিরাট সম্ভাবনা রয়েছে। এ সময় যেকোনো উজ্জ্বল পাথর ধারণ করলে সফলতা নিশ্চিত। ব্যবসা ও বিবাহ ক্ষেত্রে ইহা কার্যকরী।

তুলা: আপনি শান্ত, চাপাস্বভাবের মানুষ। বিশেষত বিপরীত লিঙ্গের প্রতি আপনি আড়ষ্ট। এ সপ্তাহে কোনো মহিলা সঙ্গী গ্রহণ না করাই ভালো।

বৃশ্চিক: চতুরতার মাধ্যমে সহজে অর্থলাভের প্রলোভনে পড়বেন না। সৎভাবে জীবনযাপনের বিকল্প নেই। অসততা আপনার চরিত্রে নেই। সৎপথে চলুন।

ধনু: অষ্টমপতি লগ্নের সপ্তম স্থানে অবস্থানের ফলে অর্থ সমাগমের সুযোগ রয়েছে। সুচিন্তিত সিদ্ধান্তের পরই ব্যবসায়ে অর্থলগ্নি করুন। সফল হবেন।

মকর: শুক্রের পঞ্চমে অবস্থানের ফলে গার্হস্থ্য জীবনে সুখ ফিরে আসবেই। পরিবারের শিক্ষার্থীদের আসন্ন বার্ষিক পরীক্ষায় ভালো ফল লাভ হবে।

কুম্ভ: শনি গ্রহের যোগ রয়েছে। জাতক এ সপ্তাহে আপনার মন অন্যায় উপার্জনের দিকে আকৃষ্ট হতে পারে। উৎকোচ পরিহার করুন, সম্মুখে সমূহ বিপদ।

মীন: জাতকের প্রণয়াসক্ত হয়ে ভুল করার সম্ভাবনা রয়েছে। নিজ রিপুকে সংযত করুন অযথা বিপরীত লিঙ্গের প্রলোভনে সাড়া দেবেন না।