বড় জয়ে সুপার টুয়েলভের আশা বেঁচে রইলো শ্রীলংকার

বড় ব্যবধানে জয়ের প্রয়োজন ছিল। পাথুম নিশাংকার ব্যাটিংয়ের পর বল হাতে দ্যুতি ছড়ালেন শ্রীলংকার বোলাররা। তাতে কুপোকাত হলেন আমিরাতের ব্যাটাররা। কার্তিক মেইয়াপ্পানের হ্যাটট্রিকের পর ব্যাটিং ব্যর্থতায় ৭৯ রানের হারে বিশ্বকাপের বাছাই পর্ব থেকে সবার আগে বিদায় নিশ্চিত করলো সংযুক্ত আরব আমিরাত।

শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে আসছিলেন আমিরাতের ব্যাটাররা। দুস্মন্ত চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা তোপ-ঘূর্ণিতে দিশেহারা হয়ে গিয়েছিলেন রিজওয়ানরা। উদ্বোধনীতে নামা চিরাগ সুরি ছাড়া টপ অর্ডারের কোনো ব্যাটার দুই অংকের রানের দেখা পাননি। শেষ দিকে আয়ান আফজাল খান সর্বোচ্চ ১৯ রান করেন। এছাড়া জুনায়েদ সিদ্দিক দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন। এছাড়া চিরাগ করেন ১৪ রান।

শ্রীলংকার হয়ে চামিরা ও হাসারাঙ্গা দুজনেই তিনটি করে উইকেট শিকার করেছেন। মহেশ থিকশানা দুটি এবং প্রমোদ মাধুশান ও দাসুন শানাকা একটি করে উইকেট লাভ করেন। ব্যাট হাতে ৬০ বলে ৭৪ রান করে পাথুম নিশাংকা হয়েছেন ম্যাচ সেরা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নিশাংকার ব্যাটে ভর করে ১৫২ রান করে শ্রীলংকা। এদিন সংযুক্ত আরব আমিরাতের হয়ে কার্তিক মেইয়াপ্পান হ্যাটট্রিক করেন। তবে ৭৯ রানের বড় জয়টা পেয়েছে লংকানরাই। এই জয়ে এখনো সুপার টুয়েলভে খেলার আশা বেঁচে রইলো শানাকাদের।