সব ম্যাচ জিতে শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপের সুপার লিগে উঠেছিল বাংলাদেশ। তবে লিগের শুরুটা ভালো হলো না। প্রথম ম্যাচে বাংলাদেশ ২-২ পয়েন্টে ড্র করেছে শ্রীলংকার বিপক্ষে।
জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা কক্ষে অনুষ্ঠিত খেলা বাংলাদেশে পক্ষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান শ্রীলংকার কালুয়ারাচ্চি অচিন্তা শামেনকে পরাজিত করেন।
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন যথাক্রমে শ্রীলংকার ফিদেমাস্টার লিয়ানানজে রানেনদু দিলশান ও তেন্নাকোন লিসারা সামাদিথের সঙ্গে ড্র করেন।
গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন শ্রীলংকার আন্তর্জাতিকমাস্টার ডি সিলভার কাছে হেরে যান। আজ বুধবার সুপার লিগে নেপাল বনাম শ্রীলংকার মধ্যকার খেলা শুরু হবে।