বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্টইন্ডিজকে হারিয়ে চমক দিয়েছিল স্কটল্যান্ড। আজ দ্বিতীয় আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরুতেই হোচঁট খেয়েছিল তারা। তবে মাইকেল জোন্সের ব্যাটিং তান্ডবে শেষ পর্যন্ত ১৭৭ রানের বড় লক্ষ্য আইরিশদের দিয়েছে স্কটিশরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন মাইকেল জোন্স। ৫৫ বলে তার ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ৪ ছক্কায়। এছাড়া অধিনায়ক রিচি ব্যারিয়েংটন ৩৭ ও ম্যাথু ক্রস ২৮ রান করেন।
আয়ারল্যান্ডের হয়ে ৯ রান দিয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন কার্টিস ক্যাম্পার। এছাড়া জোশ লিটল ও মার্ক অ্যাডায়ার একটি করে উইকেট লাভ করেছেন।
জিম্বাবুয়ের কাছে হারা আইরিশদের জিততে হলে করতে হবে ১৭৭ রান।